নরসিংদী জেলার বেলাব উপজেলায় Rural Health Development Program (RHDP)-এর উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি নতুন ইউনিয়ন হেলথ সেন্টার/হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে প্রকল্পের নির্ধারিত স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে ও স্বল্প সময়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নতুন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র বাস্তবায়িত হলে বেলাব উপজেলার গ্রামীণ জনগোষ্ঠী বিশেষভাবে উপকৃত হবে এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও স¤প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সুস্থ ও উন্নত গ্রামীণ সমাজ গঠনে স্বাস্থ্যসেবা পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়।
📍 স্থান: বেলাব উপজেলা, নরসিংদী
🏥 উদ্যোগ: Rural Health Development Program (RHDP)