নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে Rural Health Development Program (RHDP)-এর উদ্যোগে আর এইচ ডি পি–সৈয়দ মুসলে্হ উদ্দিন ফোরকান হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সৈয়দ মুসলে্হ উদ্দিন ফোরকান (জমিদাতা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ওয়ায়দুল ইসলাম, জেনারেল সেক্রেটারি, সাসটেইনেবল প্রোগ্রাম ফাউন্ডেশন। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তা, অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে উন্নত স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচিত হোক—এই প্রত্যাশা।
📍 স্থান: দুর্গাপুর ইউনিয়ন, বেগমগঞ্জ, নোয়াখালী
🏥 প্রকল্প: Rural Health Development Program (RHDP)
🎯 উদ্দেশ্য: গ্রামীণ মানুষের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।